ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদের কমিটি গঠন করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এর কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদের ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার এই কমিটি ঘোষণা করা হয়। আইডিইবি বরিশাল জেলা শাখার আহ্বায়ক প্রকৌশলী মাহফুজুল আলম মিঠু ও ভারপ্রাপ্ত সদস্য সচিব প্রকৌশলী মো. রেজাউল করিম শাকিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন কম্পিউটার বিভাগের ষষ্ঠ পর্বের শিক্ষার্থী মো. সাইফুল ইসলাম সজিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী জনি হাওলাদার।
অন্যান্যদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি রাহুল মিস্ত্রি; সহসভাপতি মাসুম আহাম্মেদ বিজয়, মো. মিরাজুল আহাম্মেদ বিজয় ও সাকিবুজ্জামান সানি; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম সৈকত; সহসাধারণ সম্পাদক মো. মুস্তাকিম খান সাজিদ ও আসিফুল ইসলাম রিফাত; সাংগঠনিক সম্পাদক জিদান আহাম্মেদ; সহসাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম হোসেন ও মো. ইয়াছিন খান; কোষাধ্যক্ষ মো. নাজমুল হোসেন তানভীর; শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রহমান; সহকারী হিসেবে আল মাহফুজ ও মো. ফারদিন; সমাজকল্যাণ সম্পাদক আল নোমান; সহকারী হিসেবে সাইমুন, সোহান ও অভিজিৎ; ক্রীড়া সম্পাদক ইসমাইল হোসেন মাহি; সহকারী হিসেবে অমিত ঘরামী ও ফেরদৌস জামান মাহিন।
প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মো. সিয়াম হাসান; সহকারী হিসেবে মেহরাব ও সাব্বির হোসেন। দপ্তর ও পাঠাগার সম্পাদক মো. রায়হান হাওলাদার; সহকারী হিসেবে সেরনিয়াবাত ইব্রাহিম ও মো. জুবায়ের খান। মহিলা বিষয়ক সম্পাদক তাসফিয়া তাবাচ্ছুম তরি; সহকারী হিসেবে ইসলাম আনিকা দায়িত্ব পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নবগঠিত কমিটি শিক্ষার্থীদের অধিকার আদায় ও কারিগরি শিক্ষার উন্নয়নে কাজ করবে।
